কাল যে জীবন সর্দার-এর লিডটা পেলাম, আজ সেদিকেই যাচ্ছি।
আপনারা তো জানেন, ছেলেরা কিন্তু স্নান করতে, সাজগোজ করতে বেশ ভালোবাসে। আমিও তাই আজ একটু বেশি করে রেডি হলাম—ভালো করে স্নান করলাম, শ্যাম্পু মাখলাম, চুলে ক্রিম দিলাম, চুল আঁচড়ালাম যত্ন করে, গায়ে হালকা বডি স্প্রে, আর একটা পাঞ্জাবি পরে একদম তৈরি।
জানি না সকালের স্বপ্ন কতটা সত্যি হয়… কিন্তু আজ ভোরে একটা স্বপ্ন দেখলাম দেখলাম জীবনবাবু নাকি তাঁর মেয়েকে বলে গেছেন, “যদি কখনও কেউ আসে, তাকে এই জিডিটা দিয়ে দিও…”
সেই স্বপ্নটাই বারবার মনে পড়ছে। তাই আজ একটু অন্যরকম অনুভূতি নিয়ে বেরোলাম।
এবার দেখার - ইনিই কি সত্যিই সেই জীবন সর্দার-এর পরিবার?
মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে… খুব এক্সাইটেড। 😇
Comments (0)
Loading comments...