Dipak Chatterjee a Missing Boy Puber Kalom Piblication
Share
Hi, আমি দীপক চ্যাটার্জি বলছি।
অনেকে ভাবছেন আমি নানান জায়গায় বিজ্ঞাপন দিচ্ছি এবং অনেক খরচ করছি।
আমি পরিষ্কার করে জানাতে চাই - এখন পর্যন্ত আমি শুধুমাত্র ৮ই ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় যে বিজ্ঞাপনটি দিয়েছিলাম, সেটির জন্যই খরচ করেছি।
এর পর থেকে বিভিন্ন জায়গায় যে খবর বা প্রকাশ হয়েছে, সেগুলো আমি টাকা দিয়ে করাইনি। অনেকেই নিজে থেকে এগিয়ে এসেছেন, আন্তরিকতা থেকে সাহায্য করেছেন। তাদের এই সহমর্মিতা ও মানবিকতার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।
ভবিষ্যতে যদি বড় পরিসরে কিছু করতে হয়, তার জন্য যে অর্থের প্রয়োজন, সেই সামর্থ্য এখনো পুরোপুরি তৈরি হয়নি। সময় লাগবে। একদিন নিশ্চয়ই হবে - কিন্তু আজ নয়।
গতকাল আরও একজন সাংবাদিক যোগাযোগ করেছিলেন। তিনি আমার কাছ থেকে সব তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন। আজ সেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে পুবের কলম সংবাদপত্রে।
লিংক: https://epaper.puberkalom.com/clip/33756
এইভাবেই আপনাদের সবার সহযোগিতা চাই
আমার জৈবিক পরিবারকে খুঁজে পাওয়ার এই যাত্রায় পাশে থাকুন।
Comments (0)
Loading comments...