Brainstorming for Target Area Class Dipak Chatterjee a missing boy since 1993
Share
Hi, আমি দীপক চট্টোপাধ্যায় বলছি।
কাল গিয়েছিলাম জিবন সর্দার বাবুকে ট্রেস করতে - Lead 2। কিন্তু এবারও হাতে এলো না কোনো নির্দিষ্ট ফলাফল।
ওই জায়গাটা একটা স্লাম ক্লাস্টার। প্রায় সবারই ঠিকানা নাকি 28/1। প্রায় ১–২ কিলোমিটার হেঁটে হেঁটে খুঁজলাম, অনেককে জিজ্ঞেস করলাম - কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলতে পারল না।
তারপর ২–৩ জন BLO ম্যাডামের সাথে যোগাযোগ হয়েছে। ওনারাও বিষয়টা দেখছেন। ২৮ তারিখে SIR-এর ফাইনাল লিস্ট বেরোবে - তারপর সেটার ওপর ভিত্তি করে corrective action নেওয়া হবে।
তবে কাল গিয়ে একটা জিনিস খুব স্পষ্টভাবে লক্ষ্য করলাম - আমাদের সমাজ যেন দুই ভাগে বিভক্ত।
১) Mainstream
২) Not Mainstream
এবং দুঃখের বিষয়, দুই পক্ষই একে অপরকে অপছন্দ করে। একজন আরেকজনকে দেখলেই যেন নাক সিটকায়। এই অদৃশ্য দেয়ালটাই হয়তো সবচেয়ে বড় বাধা।
তাই এখন মাথায় ঘুরছে- সম্ভব কি, আমার বাবা-মা হয়তো এই “Part 2”-এর মধ্যে পড়ে? সেই কারণেই কি আমি পৌঁছাতে পারছি না?
অথবা হয়তো… সবাই আর বেঁচেও নেই।
কোভিড তো অনেক কিছু কেড়ে নিয়েছে।
তবে একটা কথা পরিষ্কার - যদি সত্যিই তারা আর না থাকেন, তাহলে খোঁজার কোনো মানে হয় না। কিন্তু আমি এখনো সেই দিকটা ভাবতে চাই না।
এখন দরকার ব্রেইনস্টর্মিং। কীভাবে এই “Part 2”-এর কাছে পৌঁছানো যায়? কীভাবে এই অদৃশ্য দেয়ালটা ভাঙা যায়?
আপনাদের কারও কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও ভাবছি, চেষ্টা করছি - কারণ এটা এখন শুধু আমার একার লড়াই নয়, এটা আমাদের সবার একসাথে খোঁজার যাত্রা।
ধন্যবাদ পাশে থাকার জন্য। 🙏
All evidence : https://diceindiagroup.net/lost_story/
Comments (0)
Loading comments...